আলালকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ হাইকোর্টের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আলালকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

নাশকতার ৪ মামলায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে, ২০১৩ সালে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ চলাকালে রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরবসহ আটজনের তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম আলাদা দুই ধারায় এ কারাদণ্ডের আদেশ দেন।

নাশকতার ওই মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানার সাত মসজিদ রোডে আসামিরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ধানমন্ডি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ