আহত শ্রাবণকে দেখতে হাসপাতালে রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ২২, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ২২, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্রলীগ-যুবলীগের হাতে নির্মম হামলার শিকার হয়ে গুরুতর আহত ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সহ সভাপতি মো. ঝলক মিয়াকে দেখতে আজ (২২ মে) সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।
ছাত্রলীগের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রক্ত পিপাসু ডামি সরকারের মদদে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ-যুবলীগ। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে খুনখারাবি, ভাংচুর ও জুলুমের রাজত্ব কায়েম করেছে তারা। তাদের দৌরাত্ম্যে দেশের মানুষ এখন বাকরুদ্ধ। নারী পুরুষসহ সমাজের তরুণরা তাদের দ্বারা আজ আক্রান্ত।
তিনি আরও বলেন, হামলা, নিপীড়ন ও নির্যাতন করে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যাবে না।
তিনি অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও শ্রাবণের সুস্থতা কামনা করেন।
জনতার আওয়াজ/আ আ