এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরা এতদিন বুঝিনি: মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ৮, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ৮, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
উনসত্তরের গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী–সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
রোববার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) শুরুতে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বিষয়টিকে ‘সিন্থেসিস’ উল্লেখ করে বলেন, ‘আমরাই বুঝি নাই এতদিন।’
সোমবার (৮ জুন) রাত ১টার দিকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
মাহফুজ আলম লিখেন, ‘এটাই। এখানে ট্রুথ, জাস্টিস অ্যান্ড রিকনসিলিয়েশন হবে না। ৭১-এর যুদ্ধাপরাধের সহযোগী ও ২৪-এর মানবতাবিরোধী অপরাধী উভয়ের জন্যই শোক প্রস্তাব হবে।’
‘কোনো বিচার না, ফ্যাক্টস ফাইন্ডিং না, ক্ষমাপ্রার্থনা না। এটাই হয়ত সিন্থেসিস! আমরাই বুঝি নাই এতদিন,’ যোগ করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের সাবেক এ উপদেষ্টা আরও লিখেন, ‘সবাই দেখসি মোনাজাত ধরসে। অভ্যুত্থানের নেতারাও। পরিবেশ সুন্দর। কোথাও কোলাহল নেই!’
জনতার আওয়াজ/আ আ