কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের অবরোধ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ১৫, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ১৫, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন জমজম রোডের ইউরো জোন ফ্যাশনস লিমিটেডের শ্রমিকরা গার্মেন্টস শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে কুড়িল বিশ্বরোড এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িল ফ্লাইওভারের নিচের সড়ক অবরোধ করেন শ্রমিকরা।
শ্রমিকদের দাবি, বেতন-ভাতা বন্ধ। দেওয়া হয়নি বকেয়া বেতনও। কোনো সুরাহা না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন তারা।
গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাসানুজ্জামান মোল্যা জানান, বেতন ভাতা ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে ইউরো জোন ফ্যাশনস লিমিটেড নামক একটি গার্মেন্টসের শ্রমিকরা কুড়িল ফ্লাইওভারের নিচের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। কোনও ধরনের বিশৃঙ্খলা যেন না সৃষ্টি হয়, এর জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে৷
ট্রাফিক গুলশান বিভাগের সহকারী কমিশনার (বাড্ডা জোন) শুভ কুমার ঘোষ বলেন, গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধের কারণে পরিস্থিতি নাজুক। কুড়িল সড়কের সামনে-পেছনে যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ক্রাইম ডিভিশন, থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা কাজ করছেন।
জনতার আওয়াজ/আ আ