গণঅধিকার পরিষদের একাংশের ওপর নুরের অনুসারীদের হামলার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণঅধিকার পরিষদের একাংশের ওপর নুরের অনুসারীদের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
গণঅধিকার পরিষদের (রেজা-ফারুক) নেতাকর্মীদের ওপর দলটির অপরাংশের সভাপতি ভিপি নুরুল হক নুরের অনুসারীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান এ অভিযোগ করেন।

ফারুক হাসান জানান, আজ শুক্রবার বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভা ছিল। সভা শুরুর আগে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় জামান টাওয়ারের নিচে নেতাকর্মীরা উপস্থিত হলে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের অনুসারীরা এসে অতর্কিতভাবে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। হামলার নেতৃত্ব দেন নুরুল হক নুরের অনুসারী যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুনতাজুল, সাবেক যুবনেতা রুহী, সৈয়দ প্লাবনসহ ১৫-২০ জন। একপর্যায়ে হামলাকারীরা যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব হোসাইনকে গুম করার উদ্দেশ্যে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। উপস্থিত কয়েকজন পুলিশ সদস্য ও জনতার হস্তক্ষেপে তারা সাকিবকে আর তুলে নিতে পারেনি।

ফারুক হাসান বলেন, এই হামলাকারীরাই গত ২৪ নভেম্বর যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল চলাকালে অতর্কিত হামলা চালিয়ে গণঅধিকার পরিষদের নেতা আতাউল্লাহ, তারেক রহমান, যুবনেতা জাকির হোসেন, ছাত্রনেতা মুনতাসীর মাহমুদসহ ৮ জনকে আহত করে। সেদিন হামলাকারীদের নামে মামলা হলেও এক অজানা কারণে পুলিশ তাদের আটক করছে না। আর কারণটিও পরিষ্কার, কারণ নুরুল হক নুর এই আওয়ামী সরকারের গোপন এজেন্ট। এজন্যই সরকারের পুলিশ বাহিনী নুরুল হক নুরের অনুসারী হামলাকারীদের নামে মামলা হলেও আটক করার সাহস দেখাচ্ছে না।

তিনি বলেন, এই নুরুল হক নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় ছাত্রলীগের মহসিন হল শাখার ক্যাডার ছিল। সে এখন মুখে সরকারবিরোধী বক্তব্য দিলেও বাস্তবে সে ছাত্রলীগের চরিত্র ছাড়তে পারেনি। তাই সে এখন গুন্ডা বাহিনী তৈরি করেছে ছাত্রলীগের মতো। আমরা গণঅধিকার পরিষদ এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ