চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নতুন কমিটিতে ৮০ শতাংশই আ'লীগের নেতাকর্মী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নতুন কমিটিতে ৮০ শতাংশই আ’লীগের নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ছবি : প্রতিনিধি
গত ২৪ জুন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। নতুন সেই কমিটিতে উপজেলা সভাপতি করা হয় এম মজিদুল হককে। তবে সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করেছেন বিএনপির এ সভাপতি। পাশাপাশি নতুন কমিটির ৮০ শতাংশই আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে দাবি তার।

শনিবার (২৮ জুন) উপজেলা বিএনপির দলীয় কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন এম মজিদুল হক।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) মারফত জানতে পারলাম নাচোল উপজেলা বিএনপির কমিটি করা হয়েছে, যেখানে আমাকে সভাপতি হিসাবে দেখানো হয়েছে। তবে, আগের কমিটি বাতিল না করেই নতুন কমিটি দেওয়া হয়েছে। নতুন কমিটির ৮০ ভাগ সদস্যই নৌকার পক্ষের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছিল।

এম মজিদুল হক আরও বলেন, ‘জেলা সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ওদুদ এমপির পক্ষে নৌকার নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছিল। যার ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়। আমি নুতন কমিটি প্রত্যাখ্যান করছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ