জাফরুল্লাহর শেষ বিদায়ে শ্রদ্ধা জানাবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৯:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৯:৪৯ পূর্বাহ্ণ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক জানাতে অনেকটা গরিমসি করলেও শেষ মুহূর্তে এসে যেন হুঁশ ফিরেছে বিএনপির। জাফরুল্লাহ চৌধুরীর মতো একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সারাদেশ যখন শোকে মূহ্যমান, তখনো নিশ্চুপ ছিলো দলটি। এক সময়ের শুভাকাঙ্ক্ষী মৃত্যুতে চুপ কেন বিএনপি? প্রশ্ন ও নানা সমালোচনার মুখে ১২ ঘণ্টা পর দলটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। পরে জাফরুল্লাহর শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে বেশ কিছু করনীয় ঠিক করেছে দলটি।
সূত্র জানিয়েছে, শোক জানাতে দেরি করলেও জাফরুল্লাহ চৌধুরীর শেষ বিদায়ে শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে তড়িৎ কিছু কর্মসূচি হাতে নিয়েছে তারা। কাল শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানানোর জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল যাবেন। এরপর মির্জা ফখরুল সোহরাওয়ার্দী উদ্যানে জানাজায় অংশ নেবেন। এছাড়া, বুধবার (১২ এপ্রিল) রাতে জাফরুল্লাহর পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে তার বাসায় ছুটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
জনতার আওয়াজ/আ আ