জামালপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তি পরিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকালে জামালপুর জেলা পরিষদের মিলনায়তনে জেলা পরিষদ এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন আজিজুল হক এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজরে এলাহি মাকাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের জীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া রহমানসহ অন্যন্যরা।

এই সময় বক্তারা বলেন, শিক্ষাই একটা জাতির মেরুদন্ড। তাই সেই মেরুদন্ডকে শক্তিশালী করতে হলে সকলকে সুশিক্ষিত হতে হবে। শিক্ষা আর সুশিক্ষা দুইটি ভিন্ন জিনিস। আমাদের চারপাশে শিক্ষিত লোকের অভার নেই কিন্তু সুশিক্ষিত হাতেগোনা কিছু মানুষ। শিক্ষাবৃত্তি আর্থিক কোন সহযোগী নয় এটি একটি শক্তি, এটি শিক্ষায় অনুপ্রেরণা যোগাবে। বক্তারা অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন, মৃত্যুর পর সন্তানদের জন্য অর্থ সম্পতি নয় বরং সমাজের জন্য একজন সুশিক্ষিত সন্তান রেখে যাওয়া প্রতিটা পিতা-মাতার নৈতিক দায়িত্ব।

পরে ২০২৪-২০২৫ অর্থ বছরের জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ৪৮ জন শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ