জাল দলিল তৈরী চক্রের মুলহোতা গ্রেপ্তার, চক্রের সদস্যদের মাঝে আতংক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাল দলিল তৈরী চক্রের মুলহোতা গ্রেপ্তার, চক্রের সদস্যদের মাঝে আতংক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ময়মনসিংহে জাল দলিল সৃজন চক্রের মুলহোতা আলমগীর হোসেনকে (৩১) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস সংশ্লিষ্ট অফিসের ২০ কর্মকর্তার ৬২টি সিল, খোলা রাবার সিল ৩৬টি, খোলা রাবার সিলের প্লাষ্টিক হোল্ডার ১৪টি এবং ৩টি প্যাড জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন সদর উপজেলার চর ঈশ্বরদিয়া এলাকার আবুল মুনছুরের ছেলে।

সোমবার (১০ জানুয়ারী) বিকালে জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) নিজ বাড়ি থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আলমগীর হোসেন নিজ বাড়িতে জাল দলিল ও নাম খারিজের দলিল সৃজন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আলমগীর স্বীকার করেন যে, আসামী ও চক্রের সদস্যরা নতুন দলিল সৃজন, নতুন খতিয়ান, দাগ, নাম পরিবর্তন করে বিবাদ রয়েছে, এসব জমিতে যে মালিক না তাকেও জমির মালিক বানিয়ে দিতেন। এছাড়া, নামজারির ক্ষেত্রে নতুন নাম সংযুক্ত করে জমি প্রাপ্য নয় তাদের নাম সংযুক্ত করে দিত এবং জমির অংশীদার বানিয়ে দিত। জমির প্রকৃত মালিকদের নাম বিলুপ্ত করে, জমির পরিমান কমিয়ে, অন্যদের নতুন করে নামজারি করে জমির অংশীদারী করে দিতেন।

আবুল হোসেন আরও বলেন, চক্রটির আরও অন্তত ৪ জন সদস্য সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা ও গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ