জ্বালানি তেলের দাম কমালো সরকার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ৩১, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ৩১, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ডিজেলের দাম লিটারে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.৫০ টাকা, পেট্রোলের দাম ৬ টাকা কমিয়ে ১২১ টাকা, এবং অকটেনের দাম ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করা হয়। নতুন দাম আজ রাতে ১২টা থেকে কার্যকর হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান শনিবার বেলা ১১টার দিকে খুলনার খালিশপুরে নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের সময় এই তথ্য জানান।
জনতার আওয়াজ/আ আ