ড. ইউনূসকে কংগ্রেসের অভিনন্দন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ড. ইউনূসকে কংগ্রেসের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর এ অভিনন্দন জানায় তারা।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলটির নেতা রাহুল গান্ধী পৃথক এক্স-বার্তায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান। তারা দুজনই বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আনার প্রতি জোর দেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানাই। আমরা আন্তরিকভাবে আশা করি যে, বাংলাদেশে স্বাভাবিকতা এবং শান্তি ফিরে আসবে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী। যার সাথে আমরা ভারতীয়রা একটি ঐতিহাসিক সম্পর্ক ভাগ করে নিয়েছি। আমরা সংখ্যালঘুসহ সব বাংলাদেশীর নিরাপত্তার জন্য প্রার্থনা করি।

অভিনন্দন জানিয়ে রাহুল গান্ধী বলেন, শান্তি ও স্বাভাবিকতার দ্রুত পুনঃপ্রতিষ্ঠা সময়ের প্রয়োজন।

প্রসঙ্গত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিটে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ড. মুহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এরপর বাকি ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ পাঠ করেন। ঢাকার বাইরে থাকায় তিন উপদেষ্টা ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ