তেজগাঁওয়ে স্পোর্টস কার ও ইভি গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩০, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তেজগাঁওয়ে স্পোর্টস কার ও ইভি গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) সকাল ১০টায় তিনি সেখানে যান।

এ সময় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। প্রদর্শন করা যানবাহনের মধ্যে রয়েছে চার্জে চালিত প্রাইভেট কার ও মোটরসাইকেল।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও কয়েকটি গাড়ি তিনি চালিয়ে যাচাই করেন।

সেখান থেকে বেলা ১১টা ৫ মিনিটে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ