দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের প্রস্তুত করতে হবে: নাহিদ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের প্রস্তুত করতে হবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদের গড়ে তুলতে তাদের সামরিকভাবে ট্রেনিং দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তরুণদের বাংলাদেশের গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের সবসময় প্রস্তুত করে রাখতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এখন এই তারুণ্যের যে শক্তি, গণঅভ্যুত্থানের পরে যে শক্তি বাংলাদেশের তরুণদের মধ্যে এখনও রয়েছে, সেই শক্তিকে আমরা কতটুকু কাজে লাগাব, এই রাষ্ট্র কতটুকু কাজে লাগাবে, সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। আমরা যে প্রতিশ্রুতি, যেই ওয়াদা দেশের তরুণদের প্রতি, জনগণের প্রতি দিয়েছি, ইনশাআল্লাহ সেই ওয়াদা আমরা পালন করব।

তিনি আরও বলেন, সারাদেশে জাতীয় যুবশক্তির আলোড়ন তৈরি হয়েছে। আমরা জুলাই পদযাত্রার মধ্য দিয়ে এটি দেখেছি। জুলাই পদযাত্রায় সারাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় জাতীয় যুবশক্তির সংগঠকরা আমাদের সহযোগিতা করেছেন। তরুণদেরকে জুলাই পদযাত্রায় নিয়ে এসেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ