নয়া পল্টনে জড়ো হচ্ছে বিএনপি নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়া পল্টনে জড়ো হচ্ছে বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৩, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৩, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ

 

বর্তমান সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে এবং নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ ১০ দফা এবং বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশে করছে বিএনপি।

আজ শনিবার বেলা বাড়ার সাথে সাথে নয়া পল্টন ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১টার পর থেকে নয়া পল্টনে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন ইউনিটিনের ছোট ছোট মিছিল আসতে থাকে। স্লোগানে স্লোগানে মুখরিত হতে থাকে নয়া পল্টন।

ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।

সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

সমাবেশ কেন্দ্র করে নয়া পল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ