নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড অনেক এলাকা বিদ্যুৎহীন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড অনেক এলাকা বিদ্যুৎহীন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় বিদ্যুতের পাওয়ার সাপ্লাই ষ্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে। ফলে শহরের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে খানপুরে অবস্থিত ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার ষ্টেশনের ৫টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন সময় সংবাদকে বলেন, খান পুরে ৩৩/১১ কেভি বিদ্যুৎ উওকেন্দ্রে আগুন লেগেছে বলে আমরা ভোর পাঁচটায় খবর পাই। পরে আমাদের দুইটি ষ্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ভোর ছয়টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনা হয়।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক ট্রিপ ফল্ট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। আগুনে বিদ্যুৎ সরবরাহের বেশ কিছু তার, প্যানেল বোর্ড ও সরঞ্জাম পুঁড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা নিশ্চিত করে বলতে পারবেন। অগ্নিকান্ডের পর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এটা মেরামত করতে সময় লাগবে।তবে বিদ্যুৎ উপকেন্দ্র কতৃপক্ষ বিকল্প ব্যবস্থা করে বিদ্যুৎ সরবরাহ করবে বলে জানতে পেরেছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ