বরিশালে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ১৭, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ১৭, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি
বরিশালে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারী উন্নয়নমূলক সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থা দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির পালন করেছে।
আজ রবিবার (১৭) মার্চ সকাল ১০টায় নগরীর বান্দরোডস্থ বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীসহ বিভাগীয় কর্মকর্তাগণ। এরপরই শ্রদ্ধা নিবেদন করে বরিশাল রেঞ্জ ডি.আইজি জামিল হাসানসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বিপিএম পিপিএম, পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে বরিশাল জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও জেলা প্রশাসক দপ্তরের বিভিন্ন প্রশাসনিক অফিসারগণ। বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল জেলা পুলিশ সুপার, র্যাব ও পরবর্তী সময়ে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের পক্ষে বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনের নেতৃত্বে নগরীর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।
এখানে আরো শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা সিভিল সার্জন, বরিশাল জেলা স্থানীয় সরকার অধিপ্তর এলজিইডি, সড়ক ও জনপথ, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীসহ অন্যন্য সহকারী প্রকৌশলী কর্মকর্তাগণ।
বরিশাল জেলা সাব রেজিষ্টার দপ্তর, কেন্দ্রীয় কারাগার, বরিশাল বিভাগ ও জেলা সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারী ও বরিশাল শিক্ষাবোর্ড, সরকারী বিএম কলেজ, সরকারী বরিশাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন জানায়।
অন্যদিকে সকাল ১০টায় নগরীর শহীদ সোহেল চত্ত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও মহানগর আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড, একে এম জাহাঙ্গির হোসাইন।
একই সময় মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড,একেএম জাহাঙ্গীর হোসাইন। এখানে আরো শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক সংসদ এ্যাড,তালুকদার মো. ইউনুসসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলালীগসহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন।
অপরদিকে বরিশাল শিল্পকলা একাডেমি হলরুমে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলীসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাগণ।
বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবাষিকী উপলক্ষে জাতির জনকের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মন্দির, প্যাগোডায় দোয়া ও প্রার্থনা করা হয়।
জনতার আওয়াজ/আ আ