বাংলাদেশকে পাল্টা বার্তা দিল লেবানন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশকে পাল্টা বার্তা দিল লেবানন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১১, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১১, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

লেবাননের বারবার কোচ বদলের সুযোগকে কাজে লাগানোর পরিকল্পনা করেছেন বাংলাদেশের অধিনায়ক ও কোচ। সোমবার (১০ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লেবাননের নতুন কোচ মন্টেনেগ্রোর মিয়োদ্রাগ রাদুলোভি বাংলাদেশকে পাল্টা বার্তা দিয়েছেন।

লেবাননের নতুন কোচ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল লেবানন। আমি সেই ম্যাচটা দেখেছি। নভেম্বরের লেবানন আর এই লেবানন এক নয়।’ আজ লেবানন বাংলাদেশ ম্যাচটি ভিন্ন রকম। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন লেবাননের জার্সিতে ১২২ ম্যাচ খেলা হাসান মার্দুক। কোচ চান জিতেই তাকে বিদায় জানাতে, ‘সে কিংবদন্তী খেলোয়াড়। তাকে জয় দিয়ে বিদায় জানানোর জন্য প্রস্তুত।’

সর্বশেষ ৭ আন্তর্জাতিক ম্যাচে কোনো জয় নেই লেবাননের। ৬ জুন ফিলিস্তিনের সঙ্গে ড্র করেছে তারা। সেটা ইতিবাচক হিসেবে দেখছেন কোচ, ‘লেবানন সেদিন খেলেছে ফিলিস্তিনের বিপক্ষে। ফিলিস্তিন খুবই ভালো দল। সে দলের সঙ্গে আমরা ড্র করেছি। ম্যাচটা ভালো খেলেছি।’

বাংলাদেশের র‍্যাংকিং ১৮৪; লেবাননের ১২০৷ বাংলাদেশ এই লেবাননকে সাম্প্রতিক সময়ে অনেক বেগ দিয়েছে। গত বছর জুনে সাফে বাংলাদেশ লেবাননকে ৮০ মিনিট পর্যন্ত রুখে দিয়েছিল। যদিও শেষ ১০ মিনিটে ২ গোল হজম করে। নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে কিংস অ্যারেনায় ১-১ গোলে ড্র হয়েছিল। মোরসালিন একমাত্র গোলটি করেছিলেন৷

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ