বিএনপি কখনো মানুষকে ছেড়ে পালিয়ে যায় না : ডা. জাহিদ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি কখনো মানুষকে ছেড়ে পালিয়ে যায় না : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ

 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের পাশে থাকে। বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে যেমন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। বেগম খালেদা জিয়াও সারা বাংলাদেশ ঘুরে নেতৃত্ব দিয়েছেন।

বিএনপি কখনো মানুষকে ছেড়ে পালিয়ে যায় না। অথবা ভয়ে আত্মসমর্পণ করে না।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনা মূল্যে ওষুধ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পরে তিনি জেলার বিরামপুর, হিলি ও ঘোড়াঘাটে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনা মূল্যে ওষুধ বিতরণের উদ্বোধন করেন।

প্রথম পর্যায়ে চার উপজেলায় লক্ষাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা, বগুড়া, রংপুর ও দিনাজপুরের প্রায় ২০০ জন চিকিৎসক চার উপজেলায় এই চিকিৎসাসেবা প্রদান করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ