বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের ঠাঁই নেই : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের ঠাঁই নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৩১, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৩১, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের ঠাঁই নেই। দলের নাম নিয়ে বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। দেশে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। তবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের অপেক্ষায় এ দেশের মানুষ। বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩১ আগস্ট) কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর স্কুল মাঠে বন্যাদুর্গত মানুষের ত্রাণ বিতরণ ও জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের ঠাঁই নেই। দলের নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির বহু নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়েরসহ গুম করে হত্যা করা হয়েছে।

ছাত্র-জনতার বিজয়কে নসাৎ করতে একটি মহল নানা চক্রান্ত করছে মন্তব্য করে তিনি বলেন, এসব বিভিন্ন মিডিয়ায় প্রচার করে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। চাঁদাবাজিসহ যেকোন ধরনের বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। গণতন্ত্রকে সুসংহত করতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ দলীয় নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ