বিয়ের দুই বছর পর মা-বাবা হতে চলেছেন পরম-পিয়া - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিয়ের দুই বছর পর মা-বাবা হতে চলেছেন পরম-পিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

প্রেমের মাসেই সুখবর দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। তাদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। বিয়ের দুই বছর পর মা-বাবা হতে চলেছেন পরম-পিয়া। নিজেদের আদুরে একটি ছবি পোস্ট করে সুখবরটি সকলের সঙ্গে শেয়ার করেন তারা।

বর্তমানে পাঁচমাসের অন্তঃসত্ত্বা পিয়া। এরই মাঝে দেখা গেল তার ছোট্ট বেবিবাম্প।

পেশায় সমাজসেবী পিয়া কাজ করেন মানসিক স্বাস্থ্য নিয়ে। রত্নাবলী রায়ের অঞ্জলি মেন্টাল হেলথে এক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন পিয়া। বহু বছর ধরেই পরম-পত্নী এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন।

রত্নাবলী রায়ের সঙ্গে পিয়ার সম্পর্ক একেবারে মায়ের মতোই। এখনও কাজ করে যাচ্ছেন পিয়া। আর সেখানেই পিয়ার বেবিবাম্পে কান দিয়ে একরত্তির উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করছেন রত্নাবলি। আর সেই ছবিতেই দেখা গেল পিয়ার ছোট্ট বেবিবাম্প।

নীল রঙের লং গাউন পরে রয়েছেন পিয়া। চোখে চশমা, ঠোঁটে চেনা হাসি আর খোলা চুল। পিয়ার বেবিবাম্পে হাত দিয়ে রত্নাবলী আসন্ন সন্তানের উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করছেন। এই ছবি পোস্ট করে পিয়া লেখেন, হবু দিদা।

প্রসঙ্গত, সংসার বড় হচ্ছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। দু’বছর আগে সাতপাকে বাঁধা পড়েছিলেন। ২০২৫ সালে বাবা হচ্ছেন তিনি। এ বছরই সন্তান আসতে চলেছে পরম-পিয়ার ঘরে।

২০২৩ সালের ২৭ নভেম্বর পরমব্রত এবং পিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে একেবারে ছিমছাম অনুষ্ঠানে চারহাত এক হয় তাদের। দু’বছরের মাথায় সুখবর শোনালেন তারকা দম্পতি।

এর আগে পিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল গায়ক অনুপম রায়ের। কিন্তু তাদের কোনও সন্তান নেই। দাম্পত্য জীবনে প্রবেশের আগে পরমব্রত এবং পিয়া বন্ধু ছিলেন বলে জানা যায়।

জানা যায়, কয়েক বছর আগে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সুন্দরবনে ত্রাণ নিয়ে গিয়েছিলেন পরমব্রত। পিয়াও সেই সময় সুন্দরবনে ছিলেন। সেখান থেকেই পরস্পরের বন্ধু হয়ে ওঠেন তারা। সেই বন্ধুত্ব পরবর্তীতে সম্পর্কের রূপ নেয় এবং সেখান থেকে বিয়ে।

বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছিলেন পরমব্রত ও পিয়া। কিন্তু সেসবের তোয়াক্কা না করে চুটিয়ে সংসার করছেন তারা। তাদের জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে গান। প্রায়শই গিটার হাতে পরমব্রত এবং তার পাশে পিয়াকে দেখা যায়। এবার তাঁদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে জুনেই পরম-পিয়ার সন্তান আসবে পৃথিবীতে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ