বিশ্বকাপের কাউন্টডাউন ঘড়ি দেখতে পর্যটকদের ভিড় - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্বকাপের কাউন্টডাউন ঘড়ি দেখতে পর্যটকদের ভিড়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ১২:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ১২:০২ পূর্বাহ্ণ

 

কাজী শামীম, কাতার

কাতারে ফিফা ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার আর বাকি মাত্র ১৬৯ দিন। আর এই দিন-ক্ষণ গণনার জন্য ফিফা বিশ্বকাপের লোগোর মধ্যে মাস, দিন, ঘণ্টা, মিনিট, সেকেন্ড প্রদর্শিত একটি আধুনিক ঘড়ি স্থাপন হয়েছে রাজধানী দোহার কর্নিশে। ক্ষণগণনা বা কাউন্টডাউনের চমকপ্রদ এই স্থাপনা দর্শনার্থীদের জন্য উন্মোচন করেছে বিশ্ব বিখ্যাত ঘড়ি কোম্পানি হাভলট।

কাতারের রাজধানী দোহার ব্যাস্ততম পর্যটন স্থান আল কর্নিশ। আর এখানে ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রতিদিন ঘুরতে আসা পর্যটকদের মনে উৎসবের আমেজ জমাতে ফিফা লোগো সম্বলিত স্ক্রিনে ক্ষণগণনা বা কাউন্টডাউন ঘড়ি স্থাপন করা হয়েছে, যা এখন বেড়াতে আসা পর্যটকদের প্রধান আকর্ষণে রুপ নিয়েছে।

ফুটবলের এই আন্তর্জাতিক আসরে অংশ নেওয়া বিভিন্ন দেশের নাগরিক কাতার ভ্রমণে এসে তাদের নিজ দেশের জাতীয় দলের প্রতি দৃঢ় আস্থা রেখে আগামী বিশ্বকাপ ট্রফি জয়ের আশাবাদী।

বিদেশি পর্যটকের পাশাপাশি কাতারে বসবাসরত অনেক উৎসুক প্রবাসী বাংলাদেশিরাও ঐতিহাসিক এই ঘড়ি এক নজর দেখতে ও ছবি নিতে ভিড় করেন কর্নিশে।

এদিকে, নান্দনিক ক্ষণগণনার এই ঘড়ির সামনে দু-পাশে সারিবদ্ধভাবে উত্তোলন করা হয়েছে বিশ্বকাপে কোয়ালিফাই করা দেশগুলোর পতাকা।
চলতি বছরের নভেম্বরের শেষের দিকে শুরু হবে আন্তর্জাতিক এ ফুটবল আসর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ