ভিডিও নয়, অডিও ফাঁস হলো প্রিয়াঙ্কার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভিডিও নয়, অডিও ফাঁস হলো প্রিয়াঙ্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

সামাজিক মাধ্যমের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। খ্যাতির পাল্লা ভারি করার মতো জীবন দুঃসহ করে তুলতেও যথেষ্ট ভূমিকা রাখে। তবে সাধারণ মানুষজনের চেয়ে তারকাদের জন্য বেশি ক্ষতিকর এটি।

সম্প্রতি এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, কাজল ও আলিয়া ভাটকে। এবার এর শিকার হলিউড-বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তবে ভিডিও নয় ডিপফেকের মাধ্যমে অডিও ফাঁস হয়েছে প্রিয়াঙ্কার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া ওই অডিওতে যার কণ্ঠ শোনা যাচ্ছে, তা প্রিয়াঙ্কার বলে মনে হলেও তা প্রযুক্তির কারসাজি। অভিনেত্রীর একটি ভিডিও বেছে নিয়ে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সেই ভুয়া অডিও।

সব মিলিয়ে তৈরি করা হয়েছে এমন একটি ক্লিপিং, যাতে মনে হচ্ছে এক সংস্থার হয়ে বিজ্ঞাপন করছেন প্রিয়াঙ্কা। এমনকি, ওই ক্লিপিংয়ে নিজের বার্ষিক আয়ের হদিসও দিয়েছেন আন্তর্জাতিক তারকা। সমাজমাধ্যমের ভাইরাল ওই ক্লিপিং দেখে নেটাগরিকদের অনেকের দাবি, ডিপফেকের কোপে এভাবে প্রভাবিত হতে পারে বিনোদন সংক্রান্ত ব্যবসা।

এর আগে আলিয়ার ডিপফেক ভিডিওতে আপত্তিকর পোশাকে দেখা গিয়েছিল তাকে। আপত্তিকর অঙ্গভঙ্গিও করতে দেখা গিয়েছিল আলিয়াকে। তবে ভিডিও থেকেই স্পষ্ট হয়েছিল, ওই নারী আদৌ আলিয়া নন। আধুনিক প্রযুক্তির কারসাজির সাহায্যে আলিয়ার মুখ বসানো হয়েছে ওই ভিডিওতে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ