ভোলায় ৪৮০ পিচ ইয়াবাসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ

ভোলার লালমোহনে ৪৮০পিচ ইয়াবাসহ মো. নুরুজ্জামান (৩৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোযেন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ৮ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোযেন্দা পুলিশের ইনচার্জ মো. এনায়েত হোসেন। এর আগে দুপুর সোয়া ২ টার দিকে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চর ছকিনা গ্রামের দুদু মিয়ার বাড়ির মধ্যে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. নুরুজ্জামান ওই এলাকার মো. হানিফের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. এনায়েত হোসেন বলেন, সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)( নিঃ) মো. আমিনুল ইসলাম খান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ভোলা জেলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চর ছকিনা গ্রামে অভিযান চালিয়ে দুদু মিয়া বাড়ির মধ্যে থেকে মো. নুরুজ্জামান নামের এক যুবককে ৪৮০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এই কর্মকর্তা জানান।
জনতার আওয়াজ/আ আ