মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি: মান্না - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি: মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৬, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৬, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, সেই নির্বাচনে বিএনপি জিতবে। আর তো কোনো দল ওরকম নেই। অনেকে এটা বলছেন, ওটা বলছেন, বিশাল বিশাল সভা হচ্ছে। কিন্তু বিএনপির কাছেই মানুষ সেইসব কথা বলবে।

রবিবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত ২০১১ সালের ৬ জুলাই তৎকালীন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের উপর নৃশংস ঘৃণিত হামলার সঙ্গে জড়িত হারুন, বিপ্লবদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, আমার বয়স ৭৫ হয়েছে। আমার কাছে যদি কখনো ক্ষমতাও আসে, ততদিন আমি জীবিত থাকব না। আমি এখন সুস্থ আছি, কিন্তু হয়তো পাঁচ বছর বা ১০ বছর পরে থাকব না। যদি তরুণ মানুষরা দায়িত্ব নেন, তারা যদি মনে করেন আমি জ্ঞানের কাছে যাব, বুদ্ধির কাছে যাব, তারা যদি মনে করেন সবকিছু দিয়েই দেশকে গড়ে তুলতে পারব, তবে তারা এ দেশ গড়ে তুলতে পারবেন।

তিনি বলেন, আমাদের যেকোনো অন্যায়ের প্রতিবাদ করা উচিত। জয়নুল আবেদিন ফারুককে যে অত্যাচার করা হয়েছিল, পরবর্তী বছরগুলোতে সবকিছু ম্লান হয়ে গেছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে থাকার জন্য জুলাই-আগস্টে যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল, সেটাতে। ২০ দিনের মধ্যে দেড় হাজার লোককে হত্যা করা—তার সম্পর্কে কি আর বিশেষ কিছু বলার মতো থাকে! আমি তো বলি, এরকম কোনো ভাষাই নেই, যার মধ্য দিয়ে এটি খুব প্রকাশ করা যায়, ঘৃণা প্রকাশ করা যায়।

তিনি আরও বলেন, আলাল একটা কথা বললেন, এটাকে শুধু ছাত্র-জনতার অভ্যুত্থান বলবেন কেন? এটা শিক্ষার্থী-জনতার অভ্যুত্থান ছিল। এটা বেশি করে জনতার অভ্যুত্থান। কই, এখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ মারা যায়নি। যত গেছে, সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের। সেই জন্য বলি, সরকারি বিশ্ববিদ্যালয় নয়। আমার বাড়ি বগুড়ায়। সেখানে ১১ জন মানুষ মারা গেছে—তারা সবাই খেটে খাওয়া মানুষ ছিলেন।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ, সংগঠনটির সভাপতি হাবিব আহমেদ আশিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম মনির, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ