মির্জা ফখরুলের বাসভবনের সামনে ডেমরার নেতাকর্মীদের অবস্থান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মির্জা ফখরুলের বাসভবনের সামনে ডেমরার নেতাকর্মীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৭, ২০২২ ২:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৭, ২০২২ ২:০৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজধানীর উত্তরার বাসভবনের সামনে ডেমরার পাঁচটি ওয়ার্ডের দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। অনিয়মের কাউন্সিলে কোনো ধরনের সহায়তা না দেওয়া এবং অংশ না নেওয়ার দাবিতে মঙ্গলবার দিনগত রাতে কয়েকশো নেতাকর্মী তার বাসভবনের সামনে অবস্থান নেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, ডেমরার পাঁচটি ওয়ার্ডের ত্যাগীদের বাদ দিয়ে বহিরাগত ও সুবিধাবাদীদের নেতৃত্বে আনার চেষ্টা করা হচ্ছে। বহিরাগতদের ডেমড়ায় কোনো অবস্থান না থাকায় পাশের থানা যাত্রাবাড়ীতে কাউন্সিল করায় উদ্যোগ নিয়েছে মহানগর দক্ষিণ কমিটি। মহাসচিবকে বিষয়টি অবহিত করার জন্যই তারা এ অবস্থান নিয়েছেন।

সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোফাজ্জল জানান, অনিয়মের কাউন্সিলে সহায়তা না করার আশ্বাস দিলে তবেই অবস্থান থেকে সরবেন তারা।

নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলছেন, দলের মহাসচিব এ কাউন্সিলে যোগ না দিয়ে দল ও দেশে যে সুষ্ঠু নির্বাচন দরকার তা প্রমাণ করবেন। দলে অনিয়মের ভোট করে জাতীয় পর্যায়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় সম্ভব হবে না বলেও মনে করছেন তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ