যুগ্ম সচিবের কথায় র‌্যাব জেসমিনকে আটক করে - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুগ্ম সচিবের কথায় র‌্যাব জেসমিনকে আটক করে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১, ২০২৩ ৯:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ

 

ঘটনার দিন ২২ মার্চ নওগাঁর মুক্তি মোড় থেকে র‌্যাবের ডিএডি মাসুদের নেতৃত্বে র‌্যাব-৫-এর সিপিসি-২-এর টিমটি সুলতানা জেসমিনকে আটক করে। তাকে আটকের বিষয়ে জয়পুরহাট সিপিসি-২-এর প্রধানের কোনো নির্দেশনা ছিল না। যুগ্ম সচিব এনামুল হকের কথায়ই র‌্যাবের ঐ টিম সুলতানা জেসমিনকে আটক করে। র‌্যাব জয়পুরহাট ক্রাইম প্রিভেনশন কোম্পানির প্রধান মেজর মোস্তফা জামান ও সেকেন্ড-ইন-কমান্ড অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানাসহ ১১ র‌্যাব সদস্যকে গতকাল শুক্রবার রাজশাহীতে র‌্যাব-৫-এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাবের তদন্ত কমিটি। তদন্ত কমিটির সদস্যরা তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ