যুবদল সভাপতি টুকুর মায়ের ইন্তেকাল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদল সভাপতি টুকুর মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

জাতীয়তাবদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর মা সালমা খাতুন (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে—রাজিউন)।

শনিবার (১২ আগস্ট) রাজধানীর বাড্ডায় একটি বেসরকারী হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুকালে ৮ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে আব্দুস সালাম পিন্টু বিএনপি সরকারের উপমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

আজ বাদ জোহর জানাজা শেষে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেচা গ্রামে নিজ বাড়িতে তার দাফন অনুষ্ঠিত হবে। সালমা খাতুনের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক দিয়েছেন। আগামীকাল কাল বাদ জোহর হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ