লক্ষ্মীপুরে বিএনপির ৪৫০ প্যাকেট বিরিয়ানি জব্দ করে এতিমখানায় বিতরণ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লক্ষ্মীপুরে বিএনপির ৪৫০ প্যাকেট বিরিয়ানি জব্দ করে এতিমখানায় বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনি প্রচারণায় খাবার বিতরণের প্রস্তুতির অভিযোগে বিএনপির প্রার্থীর ৪৫০ প্যাকেট বিরিয়ানি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে সেগুলো একটি এতিমখানায় বিতরণ করা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) আচরণ বিধি লঙ্ঘন করে বিএনপির ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তার সমাবেশে উপস্থিত ভোটারদের জন্য বিরিয়ানি খাওয়ার আয়োজন করে। ঘটনাটি জানতে পেয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা পৌরসভার ১৫ নং ওয়ার্ডে একটি মসজিদের সামনে বিপুল পরিমাণ খাবার প্রস্তুত অবস্থায় পান। তবে ঘটনাস্থলে কাউকে হাতেনাতে ধরা যায়নি। পরে ৪৫০ প্যাকেট খাবার জব্দ করে তা একটি এতিমখানায় বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ছাড় বা স্বজনপ্রীতিমূলক আচরণ করা হচ্ছে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ