লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুতে এনডিপি'র শোক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুতে এনডিপি’র শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ

 

জ্যেষ্ঠ প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

রোববার (২৪ সেপ্টেম্বর) এনডিপি পরিবারের এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।তাঁর অবদান গভীর শ্রদ্ধার সাথে জাতি স্মরণ করবে।

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামে গভীর রাতে ডাকাতির খবরে ছুটে যায় সেনাবাহিনীর একটি টহল দল। এসময় ডাকাত সদস্যদের তাড়া করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালের ৮ জুন আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ