শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৩, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৩, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

গত এক মাস ধরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছে। এই সময়ে নানা ধরনের অপ্রীতিকর ও সহিংসতার ঘটনা ঘটে। ফলে বহু প্রাণহানী ঘটে। এতে শিক্ষার্থী হত্যার বিচার দাবি ও ৯ দফা দাবি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে নানা কর্মসূচিতে আন্দোলনে যোগ দেয় সাধারণ মানুষ। ফলে দিনের পর দিন আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

এরই মাঝে, শনিবার (৩ আগষ্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে।

নতুন কর্মসূচিতে তারা বলছে, বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়েছে। নারী-শিশু-ছাত্র-শিক্ষক-শ্রমিক কেউ এই গণহত্যা থেকে রেহাই পাননি। সরকার এই হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র-জনতাকে গ্রেফতার ও নির্যাতন করছে। সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরণঘাতি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংঘটন করেছে।

ছাত্র-শিক্ষক-শ্রমিক-মজুরসহ আপামর জনগণ মনে করছে এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয়। সেহেতু, আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবী ঘোষণা করছি। একই সাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ