সরকার জনস্বার্থকে তোয়াক্কা করে না : তাবিথ আউয়াল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার জনস্বার্থকে তোয়াক্কা করে না : তাবিথ আউয়াল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই এরা জনস্বার্থকে তোয়াক্কা করে না, যেকোনো প্রাকৃতিক ও দুর্যোগ রোধে এই জনবিচ্ছিন্ন সরকার সবসময়ই উদাসীন থাকে।

তাবিথ আউয়াল বলেন, সরকার শুরু থেকেই ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে ডেঙ্গু পরিস্থিতি এতো ভয়াবহ রূপ নিতো না। এতো লোকের প্রাণহানী ও ডেঙ্গু জ্বর ছড়াতো না।

মঙ্গলবার দুপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিএনপির উদ্যোগে রাজধানীতে লিফলেট বিতরণকালে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তাবিথ আউয়াল একথা বলেন।

ঢাকা মহানগর উত্তরের ইব্রাহিমপুর পুল পাড়, উত্তর কাফরুল, দক্ষিণ কাফরুল, শেওড়াপাড়া মেইন রোড, তালতলা বাসস্ট্যান্ড, মহাখালীর আইপিএইচ মসজিদ ও বাউন্ডারি বস্তি, টেমো, সাততলা বস্তি, ওয়ারলেস গেইট, বেলতলা বস্তি, কড়াইল বাজার মাঠসহ অন্যান্য স্থানে সারাদিনব্যাপী লিফলেট বিতরণ করেন তাবিথ আউয়াল।

লিফলেট বিতরণকালে এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আহসানুল্লাহ চৌধুরী হাসান, গোলাম কিবরিয়া মাখন, কাফরুল থানা বিএনপির আহ্বাবায়ক একরাম হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক আকরামুল হক, সাব্বির দেওয়ান জনি, যুবদল নেতা হাবিবুর রহমান রাব্বি, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ নাসির, বিএনপি নেতা আশরাফুল ইসলাম জাহান, জাসাস কেন্দীয় নেতা মাজহারুল ইসলাম খান পায়েল, ছাত্রদল নেতা আক্তার হোসেন মামুন, সারোয়ার আলম পিয়াস, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম আনসার আলীও সাধারণ সম্পাদক হাবিব দেওয়ান, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ