সিলেট স্বেচ্ছাসেবক দল নেতা খান জামাল দুইদিনের রিমান্ডে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট স্বেচ্ছাসেবক দল নেতা খান জামাল দুইদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ণ

 

সিলেট থেকে

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালের জেলগেটে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের প্রথম শ্রেণির আদালতে রিমান্ড আবেদন শুনানি শেষে আদালত জেলগেটে দুইদিনের জিজ্ঞাসাবাদের আদেশ মঞ্জুর করেন তিনি। রিমান্ড শুনানিতে উপস্থিত ছিলেন সিলেট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহ ইয়া সোহেল, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট সৈয়দ রিয়াজ আহমদ লিটন ও এডভোকেট মুস্তাক আহমদ প্রমুখ। গত ১০ই জানুয়ারি লিফলেট বিতরণ কর্মসূচি থেকে ফেরার পথে পুলিশের ডিসি আজবাহার আলী এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিনের নেতৃত্বে এক বিশেষ অভিযানে নগরীর ঝেরঝেরিপাড়া এলাকা থেকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে আটক করা হয়। এর আগে গেল বছরের ২৭শে মে আরেকবার পুলিশের হাতে আটক হন খান জামাল। দেড় মাস কারাবাসের পর জামিনে মুক্তি পান তিনি। দীর্ঘ ৭ মাস রাজনীতির মাঠে সরব থাকলেও ফের আটক হন দলের এই ত্যাগী নেতা। নতুন ৪টি মামলাসহ প্রায় ২২টি মামলার আসামি আব্দুল আহাদ খান জামাল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ