স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার (০৯ মে) যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের পরবর্তী ফলো-আপের অংশ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে।

শুক্রবার (৮ মে) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরোয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

সরোয়ার আলম জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এ সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্যরা, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে থাকবেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে, ২০২৩ সালের ১৮ অক্টোবর সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ