হজরত শাহজালাল এর কবর জিয়ারত করে প্রচারনা শুরু করলেন নাচন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হজরত শাহজালাল এর কবর জিয়ারত করে প্রচারনা শুরু করলেন নাচন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ

 

৪মার্চ সিলেট মহানগর বিএনপি’র কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী রেজাউল করিম নাচন শুক্রবার (১০ই ফেব্রুয়ারী) হজরত শাহজালাল মাজার মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করে মাজার জিয়ারত মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেছেন। এ সময় তিনি ১নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিম নাচন বলেন, “সারা বাংলাদেশের ন্যায় সিলেটে বিএনপির নবজাগরণ সৃষ্টি হয়েছে, গণজোয়ার তৈরি হয়েছে। আমি দীর্ঘ দিন ধরে মহানগর বিএনপির তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি।

তৃনমুলের নেতাকর্মীদের সরাসরি ভোটে ৪মার্চ নেতৃত্ব নির্বাচিত হবেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে শক্তিসালী ও আরো সুসংগঠিত করার জন্য তৃনমুলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েছেন। আমি আশা করি কাউন্সিলে তৃণমূলের নেতাকর্মীরা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন ইনশাল্লাহ।”

এ সময় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ তৌফিকুল হাদি, বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিক, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক নজির হোসেন।

এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হরিদাশ পাল শাওন, সুচীত্র চৌধুরী বাবলু, যুবদল নেতা লুতফুর রহমান, হৃদয় আহমদ, হাসান আহমদ, সুমন আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, আফসার শহীদ চৌধুরী সায়েম, আব্দুর রহিম তালুকদার, সৈয়দ সেলিম, আশরাফুল আলম মাহী, জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ