হঠাৎ এশিয়া-ইউরোপের জন্য তেলের দাম বাড়ানোর ঘোষণা সৌদি আরবের - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:১২, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হঠাৎ এশিয়া-ইউরোপের জন্য তেলের দাম বাড়ানোর ঘোষণা সৌদি আরবের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ণ

 

আরব লাইট ক্রুডের দাম ব্যারেল প্রতি সর্বোচ্চ ২ দশমিক ৫০ ডলার বাড়ানো হবে, যা মার্চের স্তরের থেকে ৫০ সেন্ট বেশি।

প্রতিবেদনে বলা হয়, ধারাবাহিকভাবে দ্বিতীয় মাসে তেলের দাম বাড়ালো বিশ্বের সবচেয়ে বেশি রফতানিকারক দেশ সৌদি। এশিয়া হচ্ছে, তাদের অন্যতম বড় বাজার। এই মহাদেশে আরামকো ৬০ শতাংশ তেল বিক্রি করে, যার অধিকাংশই দীর্ঘমেয়াদি চুক্তিরভিত্তিতে। মূলত প্রত্যেক মাসেই তারা তেলের দাম পর্যালোচনা করে। ইউরোপ ও ভূমধ্য অঞ্চলের জন্যও তেলের দাম বাড়িয়েছে দেশটি। তবে যুক্তরাষ্ট্রে দাম অপরিবর্তিত থাকবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়েই চলছে জ্বালানি সংকট। এর প্রভাব পড়েছে অর্থনীতিতেও। বৈশ্বিক এই সংকটের মধ্যেই এবার এশিয়া ও ইউরোপের জন্য জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।

দেশটির জ্বালানি কোম্পানি আরামকো জানিয়েছে, এপ্রিলের জন্য এই মূল্য কার্যকর হবে। চাহিদা বাড়ায় সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের গত সপ্তাহে বলেন, চীনের কাছ থেকে চাহিদা খুব বেশি। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রেও ব্যাপক চাহিদা বেড়েছে বলে জানান তিনি। সূত্র: রাশিয়া টুডে

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ