১২২ বাসে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১২২ বাসে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৪, ২০২২ ৩:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৪, ২০২২ ৩:১৯ অপরাহ্ণ

 

অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২২টি বাসের বিপরীতে ৪ লাখ ৫১ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিআরটিএ।  এতে বলা হয়েছে, ‌‘অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১০টি স্পটে বিআরটিএ’র ১০টি ভ্রাম্যমাণ আদালত ৩২টি বাসের বিপরীতে ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন।’‘এ ছাড়া রুট ভায়েলেশন/রুট পারমিটবিহীন, হাইড্রোলিক হর্ন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ৯০টি বাসের বিপরীতে ৯০টি মামলায় ৩ লাখ ২৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।’

বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আজিজুল ইসলাম ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন। অভিযানে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ