২৯ আগষ্ট 'এক দফা'দাবি আদায়ে গণ পদযাত্রার ঘোষণা যুক্তরাজ্য বিএনপি'র - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৯ আগষ্ট ‘এক দফা’দাবি আদায়ে গণ পদযাত্রার ঘোষণা যুক্তরাজ্য বিএনপি’র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি জনতার আওয়াজ,
লন্ডন
বাংলাদেশের ভোটার বিহীন অবৈধ সরকার শেখ হাসিনার পদত্যাগের “এক দফা এক দাবীতে “চূড়ান্ত আন্দোলন সংগ্রামে মাঠে বিএনপি নেতা কর্মীগণ ।ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ নিশ্চিত করার লক্ষ্যে আগামী ২৯ আগষ্ট মঙ্গলবার এক গণ পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন যুক্তরাজ্য বিএনপি। ‘

বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার লক্ষ্যে এ আন্দোলন,এ আন্দোলন শেখ হাসিনা সরকারের পদত্যাগের চূড়ান্ত আন্দোলন বলে উল্লেখ করেন তঁারা। এ গণ পদযাত্রাটি হাইড পার্কের স্পীকার পয়েন্ট থেকে শুরু হয়ে ১০ ডাউনিং ষ্ট্রীটে গিয়ে শেষ হবে। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারক লিপি প্রদান করা হবে । শনিবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ঘোষণা দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ