অপারেশন ‘ডেভিল হান্টে’ হাতিয়ায় আটক ৭ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অপারেশন ‘ডেভিল হান্টে’ হাতিয়ায় আটক ৭

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি

অপারেশন ‘ডেভিল হান্টের’ প্রথমদিনে নোয়াখালীর হাতিয়ায় যৌথবাহিনী অভিযানে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ সাতজনকে আটক করেছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিদের বিচারিক আদালতে হাজির করা হবে। এর আগে, গতকাল শনিবার রাতে হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ (৬৪), হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (২৬), ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস শহিদের ছেলে আবুল কালাম বিটু (৪৪), নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শগ্রামের আলাউদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৩১), তমরুদ্দি ইউনিয়নের মহিন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম প্রকাশ রাকছান (২৪), হাজী আব্দুল কাইয়ুমের ছেলে আবদুল মাজেদ পলাশ (৪৩) ও আব্দুল জাহের (৩৯)।

জানা যায়, উপজেলায় যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদকে ওছখালী পুরাতন বাজার এলাকা থেকে আটক করে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৬ জনকে আটক করে। এ সময় তিনটি করে ধারালো ছুরি, একটি কুড়াল, তিনটি লম্বা তলোয়ার উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর হাতিয়া থানার এটি প্রথম অভিযান ছিল। আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরের দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ