‘আওয়ামী সরকারের ১৬ বছরে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে’ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘আওয়ামী সরকারের ১৬ বছরে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৪, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৪, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘বিগত আওয়ামী সরকারের ১৬ বছরের নির্বাচনে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত হয়েছে।’

সোমবার (৪ মে) সংসদ ভবনের কার্যালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রয়েছে গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুরসংখ্যক হজ যাত্রী মক্কা ও মদিনায় গমন করেন। ধর্মীয় অভিন্নতার ভিত্তিতে পবিত্র হজ পালন দুই দেশের জনগণের মাঝে পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করে।’

সাক্ষাৎকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে আন্তঃসংসদীয় সম্পর্ক জোরদারকরণ, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন নিয়ে মতবিনিময় করেন। এসময় তারা চলমান মধ্যপ্রাচ্য সংকটে আমেরিকা ও ইরানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ