আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৯, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৪, ২০২৬ ৩:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৪, ২০২৬ ৩:১৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে লাইসেন্স বাতিল করার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পিছনে ঘুরেছে। আল্লাহর রহমতে আমার কোনো টাকার প্রতি লোভ হয় নাই। প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন পূর্ণ সমর্থন দেবো।’

শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদীতে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতালে লাইসেন্স বাতিল করে দিয়েছি। জামায়াতে ইসলামীর লোকেরা বলে এটা নাকি বেইনসাফ হয়েছে। এই হাসপাতাল কয়েকটা টাকা কম নিয়ে মানুষকে ধোঁকা দেয়। ৬টা বাচ্চাকে মেরে ফেলেছে। ওরা (জামায়াতে ইসলামী) এখন আদ্-দ্বীন হাসপাতালের পক্ষে কথা বলে। কথা বলুক আর যা-ই করুক, তাঁরা মানুষকে কলুষিত করছে। একটা পানিশমেন্টে (শাস্তি) বাকি প্রাইভেট হাসপাতালগুলো ঠিক হয়ে যাবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টাকা নিবে মানুষকে সেবা দিতে হবে। টাকা কম নেয়, মানে সেবায় ঘাটতি রাখতে হবে? ৬টা মায়ের বুক খালি হয়েছে। এগুলো থেকে সাবধান থাকতে হবে।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, মানুষের সেবা করতে হবে। বিনা স্বার্থে সত্যিকার সেবা চাই, লোক দেখানো সেবা বা কিছু দেখতে চাই না।

এর আগে গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

এছাড়া আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানাতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ জন্য তাকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে এই নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ