আবারো বিয়ে করেছেন ভিকি-ক্যাটরিনা! - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আবারো বিয়ে করেছেন ভিকি-ক্যাটরিনা!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ৮:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ৮:১০ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

সবাইকে চমকে দিয়ে গত ৯ ডিসেম্বর পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। রাজস্থানের রাজকীয় আয়োজনে চার হাত এক হয় তাদের। এই খবর কারোরই অজানা নয়।

কিন্তু হুট করে আরেকটি খবর ভিকি-ক্যাটের ভক্তদের চমকে দিয়েছে। তাদের নাকি সেসময় আইনত বিয়ে হয়নি! ভারতীয় সংবাদমাধ্যম দাবি করছে, দাম্পত্য জীবনের তিন মাস পার হওয়ার পর ক্যাটরিনা এবং ভিকি গত সপ্তাহেই আইনগতভাবে বিয়ে করেছেন!

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতের ১৯৫৪ সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে ১৯ মার্চ আদালতে গিয়ে আইনি বিয়ে করেছেন ক্যাটরিনা এবং ভিকি। রীতিনীতি মেনে বিয়ে করেছিলেন, কিন্তু দম্পতি তাদের বিয়ের নিবন্ধন করেননি আগে। আইনি বিয়ের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরিবার নিয়ে দিনটি তারা উদযাপনও করেছেন।
তবে এই নিয়ে ক্যাটরিনা ও ভিকির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ