আ’লীগের ঘাড়ে আরব্য রজনীর দৈত্য বসে আছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ১২, ২০২৪ ১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ১২, ২০২৪ ১:২১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের ঘাড়ে আরব্য রজনীর দৈত্য বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আপনারা বলেছেন, বাহিরের কেউ থাকুক না থাকুক পার্শ্ববর্তী দেশ আপনাদের ক্ষমতায় বসিয়েছে। আপনাদের এ দেশের জনগণ লাগে না। আপনাদের ঘাড়ে আরব্য রজনীর দৈত্য বসে আছে যাদের নির্দেশে আপনারা চলছেন। আপনারা জনগণের ভোটে নির্বাচিত হলে বাংলাদেশ যে চারদিক থেকে ধ্বসে যাচ্ছে তা হতো না।
বরিবার (১২ মে) সকালে শেরেবাংলা নগর জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আজকে পত্রিকায় এসেছে প্রয়োজনীয় রিজার্ভ ১৮ মিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। মানুষ প্রয়োজনীয় খাবার আমদানী করতে পারছে না। পাশাপাশি যে ঋণ নেওয়া হয়েছে তাতে সুদ দিতে হবে এক লক্ষ কোটি ডলার। ঋণের টাকা পরিশোধ করবে নাকি জনগণের উন্নয়নে কাজ করবে। কারন আপনাদের ঘাড়ে যে আরব্য রজনীর দৈত্য বসে আছে তাদের নির্দেশে আপনারা কাজ করছেন জনগণকে ত্যাজ্য করে। জনগণকে তালাক দিয়ে আপনারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচন করছেন সেখানে ভোটাররা ভোট দিতে পারছে না। আমরা আর মামুদের নির্বাচন। আওয়ামী লীগ-আওয়ামী লীগ নিজেরা নিজেরা নির্বাচন করছে। উপজেলা নির্বাচন হয়ে গেল। এখানে আরো ভোট কম পড়েছে। তাদের লজ্জা নাই। লজ্জাহীন সরকার রাষ্ট্রক্ষমতা ধরে রেখে জনগণকে বন্দি করে রেখেছে। উম্মুক্ত কারাঘারে জনগণকে বন্দি করে রেখেছে। গণতন্ত্রের পক্ষে যারা কথা বলছে তাদেরকেও তারা বন্দি করে রেখেছে। সাজা দিয়ে দিয়ে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। আজকে মা দিবস। সারাদেশের মানুষ আজকে অনুভব করছে তাদের মা আজকে বন্দি। যে মা আজকে বাহিরে থাকলে জনগণের অধিকারের জন্য, গণতন্ত্র ফিরানোর জন্য, যারা দুঃখ কষ্টের মধ্যে জীবন যাপন করছেন, অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছেন তাদের জন্য তিনি স্বোচ্ছার হতেন, সংগ্রাম করতেন।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া এরশাদের বিরুদ্ধে নয় বছর আন্দোলন আর ভয়ঙ্কর ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে দেশনেন্ত্রী আন্দোলন করইে যাচ্ছেন। আর এ জন্য তার উপর নির্মম নির্যাতন চলছে। বিশ্ব মা দিবসে তার আশু সুস্থতা ও সুচিকিৎসার দাবি করছি।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলে সভানেত্রী আফরোজা, মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রুমা আক্তার, মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস, সিনিয়র সহ-সভাপতি দক্ষিণ সুরাইয়া বেগম, সহ-সভাপতি রেহানা ইয়াসমিন ডলি, হাসিনা আলম হাসি, খালেদা আলম প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ