ইউএস ট্রেড শোতে আমেরিকান কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যানের অংশগ্রহণ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইউএস ট্রেড শোতে আমেরিকান কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যানের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ ১১:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ ১১:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এর যৌথ আয়োজনে ২৯তম ইউ এস ট্রেড শো-এ অংশগ্রহণ করেছে রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি’র বিশ্বখ্যাত কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যান। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হারল্যানের বিভিন্ন প্রিমিয়াম কালার কসমেটিকস পণ্য আগ্রহভরে দেখছেন দর্শকরা।

তিন দিনব্যাপি ইউ এস ট্রেড শো চলবে ৯ মে থেকে ১১ মে পর্যন্ত। যার মাঝে বরবরের মতই আমেরিকান কোম্পানির ব্র্যান্ড হারল্যানের পণ্য সমৃদ্ধ রিমার্ক-হারল্যানের গ্র্যান্ড প্যাভিলিয়ন আলাদাভাবে দর্শনার্থীদের নজর কেড়েছে।

ক্রেতা ও দর্শনার্থীদের জন্য হারল্যান নিয়ে এসেছে বৃহৎ পরিসরে বুলেট লিপস্টিক, লিপ গ্লস, নেইল পলিশ ও জেল লাইনারের এক অভাবনীয় লাইনআপ। ম্যাট ফিনিশের বুলেট লিপস্টিকের সাথে ঠোঁটের কালার টেক্সচার হবে আরও ঘন ও আকর্ষণীয়, অন্যদিকে ডিউ ড্রপ ও গ্যালাকটিক গ্ল্যাম লিপ গ্লস ঠোঁটকে রাখবে সফট ও হাইড্রেটেড । এছাড়াও নেইল পলিশের ক্লাসিক, জেল, হলোগ্রাফিক ও গ্লিটারের ৪টি ভিন্ন ধরন, নখের সাজে যোগ করবে নতুন মাত্রা। শুধু তাই নয়, ১৬টি আলাদা শেডের কালার ভাইবস জেল লাইনার যেকোন উপলক্ষেই চোখের সৌন্দর্যকে করবে আরও নিখুঁত ও বৈচিত্র্যময়। এবং খুব শীঘ্রই হারল্যান তাদের প্রোডাক্ট রেঞ্জে যোগ করতে যাচ্ছে লিকুইড লিপস্টিকও। এত সব ভিন্ন ভিন্ন কালার কসমেটিকস পণ্যের সাথে ইউ এস ট্রেড শো’তে ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে হারল্যান। আর ক্রেতাদের কথা মাথায় রেখে এই সকল পণ্যেই থাকছে ২৫% মুল্যছাড়।

উল্লেখ্য, রিমার্ক-হারল্যানের সাথে এর আগে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, পরিমনি, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নাজিফা তুষি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।

রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে বলে জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া। তিনি আরও বলেন, নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় রিমার্ক প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ হারল্যান স্টোর যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ