ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৬, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৬, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি। সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল থেকে ইসির ওয়েবসাইট পরিদর্শনে দেখা গেছে, ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে নৌকা প্রতীক আর নেই। এছাড়া দলটির নিবন্ধন তারিখ, প্রতীক ও প্রতীকের নামের তথ্যও ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে।

ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে এই বিষয়ে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ যোগাযোগের জন্য পাওয়া যায়নি।

এর আগে, মঙ্গলবার (১৫ জুলাই) রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে ইসিকে কঠোর সমালোচনা করে প্রশ্ন তোলেন, ‘নৌকা’ মার্কাকে কেন আবার শিডিউলভুক্ত করার প্রস্তাব পাঠানো হলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ