এদেশে আ.লীগের রাজনীতি করার কোন অধিকার নাই’ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এদেশে আ.লীগের রাজনীতি করার কোন অধিকার নাই’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নাই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় দায়িত্বরত অতিরিক্ত মহাসচিব মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল।

রবিবার (২২) সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর জাতীয় পার্টির আয়োজনে বিক্ষোভ মিছিল সমাবেশ ও জেলা প্রশাসক দরবারে স্বারকলিপি প্রদান পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

রানা মোহাম্মদ সোহেল বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ২৪ সালের জাতীয় নির্বাচনের পূর্বে বার বার বলেছে শেখ হাসিনা এবারো নির্বাচন নিরাপদ হতে দেবে না।

এছাড়া জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলনকে জিএম কাদের সবার আগে সমর্থন জানিয়েছে বলে তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে ছাত্র-জনতার বুকে গুলি করে মানুষ হত্যা করেছে। তাই এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নাই। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবী জানাই।

এসময় বরিশাল মহানগর জাতীয় পার্টি মহা সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরচারকে ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে বিতাড়িত হয়েছে।

আমরা এখনও দেখছি একটি মহল দেশে ষড়যন্ত্র করে চলছে। এসময় তিনি আরও বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, বানোয়াট ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান।

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম রহমান পারভেজ, জাপা বরিশাল জেলা শাখার সদস্য সচিব এ্যাড, এম এ জলিল, মহানগর যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, রুস্তুম আলী খান, জাতীয় পার্টি যুব সংহতি মহানগর আহবায়ক নজরুল ইসলাম হেমায়েত, সদস্য সচিব আলমিন চিসতি, জেলা কৃষক পার্টি আহবায়ক মোসলেম ফরাজী ও সদস্য সচিব গাজী আব্দুর রহমান, ছাত্র সমাজ নেতা বাহাদুর হোসেন প্রমুখ।

পরে নগরীতে এক বিক্ষোভ মিছিল বেড় করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক গৌতম বাড়ৈর মাধ্যমে অন্তবর্তীকালীন সরকার প্রধান বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ