কমেছে পেঁয়াজের দাম, বেড়েছে রসুনের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ১, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ১, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ

দিনাজপুরের হিলিতে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম, তবে দাম বেড়েছে রসুনের। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজ ৪ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ২৪ টাকায়। অপরদিকে, ১৫ দিনের ব্যবধানে রসুনের কেজি প্রতি ৪০ টাকা বেড়ে বর্তমানে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ার কারণে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম এবং ভারত থেকে আমদানি কমার কারণে বেড়েছে রসুনের দাম।
এদিকে রসুনের দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। অবশ্য ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত থেকে রসুন আমদানি বাড়ছে, দাম কমতে পারে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মিজানুর রহমান বলেন, দেশের বাজারে নিত্য পণ্যের দাম অনেকটাই বেড়েছে। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য সংসার চালানো খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। যার জন্য আজ একটু বেশি করে কিনলাম। তবে সরকারের পক্ষ থেকে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি সাধারণ ক্রেতাদের। কারণ সামনে রমজান মাস আসছে, এ সময়ে কিছু কিছু অসাধু ব্যসায়ী নিজের ইচ্ছা মতো নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়
জনতার আওয়াজ/আ আ