কেরানীগঞ্জে অনূর্ধ্ব-১৬ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেরানীগঞ্জে অনূর্ধ্ব-১৬ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ১০:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ১০:৫৪ পূর্বাহ্ণ

 

ঢাকার কেরানীগঞ্জে অধ্যাপক হামিদুর রহমান অনূর্ধ্ব-১৬ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জুন) দুপুরে উপজেলার আগানগর দুরন্ত ক্রিকেট একাডেমির আয়োজনে ও মুসলিম এক্সক্লুসিভের পৃষ্ঠপোষকতায় আমবাগিচা খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

আগানগর দুরন্ত ক্রিকেট একাডেমির সভাপতি মাহমুদ আলমের সভাপতিত্বে ও জাকির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

এ সময় অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আশু, আগানগর দুরন্ত ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক মীর আসাদ হোসেন টিটু, আগানগর দুরন্ত ক্রিকেট একাডেমির সহসভাপতি এনায়েতুল হক, মুসলিম ঢালি প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ