কোহলি-সোনাক্ষীর ভিডিও ভাইরাল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোহলি-সোনাক্ষীর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ

 

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার সিরিজ খেলছে ভারত। প্রথম দুই টেস্ট জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে অছে স্বাগতিকরা। কাজে বেশ ফুরফুরে মেজাজে আছেন ভারতীয় ক্রিকেটাররা।

আগামী ১ মার্চ ইন্দোরে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। লম্বা এই বিরতিতে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বিরাট কোহলির পুরোনো একটি ভিডিও। দুর্বার গতিতে তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে জমিয়ে নেচে চলেছেন কোহলি। যদিও ভিডিওটি বেশ পুরোনো। ২০১৬ সালে রোহিত শর্মার বিয়ের অনুষ্ঠানের ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়েছে।

সেই ভিডিওতে সোনাক্ষী ও শাহিদ কাপুর অভিনীত ‘আর রাজকুমার’ ছবির একটি গানের সঙ্গে নেচেছিলেন কোহলি। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই পোস্ট করেছিলেন কোহলি, যা ফের ভাইরাল হতেই বেশ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ