গুলশানে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুলশানে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত আছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি আরও জানান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে ১১ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলে রয়েছেন—তপন চৌধুরী, এ কে আজাদ, নাসিম মনজুর, কামরান টি রহমান, আহসান খান চৌধুরী, তাসকিন আহমেদ, এম এ হাতেম, ফজলে এশান শামীম, মাহমুদ হাসান খান ও ডা. রশিদ আহমেদ হোসেনী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ