গোলাপগঞ্জে আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৮, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জে আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৫, ২০২৬ ৩:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৫, ২০২৬ ৩:১২ পূর্বাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার একাধিক বৈষম্যবিরোধী আন্দোলন মামলার আসামি গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুছ ছামাদ জিলু (৫৪) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুছ ছামাদ জিলু উপজেলার তহিপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।

রোববার ১৪ জুন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে গোলাপগঞ্জ পৌরসভার এমসি একাডেমির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুছ ছামাদ জিলুর বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা একাধিক বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলায় অভিযোগ রয়েছে। এসব মামলায় তাকে আসামি করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুলিশ আরোও জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ